পুলিশকে ধাক্কা দিয়ে পালালো হাতকড়া পরা আসামি

আপডেট : ৩১ মে ২০২২, ০৫:৪৯ পিএম

গাইবান্ধায় অপহরণ মামলার এক আসামি পুলিশে হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরপরই তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।

মঙ্গলবার (৩১ মে) সকালে জেলার গোবিন্দগঞ্জ থানার সামনে গাড়ি থেকে নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে ওই আসামি পালিয়ে যায়। 

পালিয়ে যাওয়া আসামির নাম সামিউল বলে জানিয়েছে পুলিশ। 

গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শালিকাকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থামায় মামলা করেন তার শ্বাশুড়ি। গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব থেকে ভিকটিমকে উদ্ধার করে সামিউলকে আটক করে গাইবান্ধায় নিয়ে আসে। 

আরও পড়ুন: ধর্ষণ থেকে রক্ষায় ধর্ষকের গোপনাঙ্গ কেটে ফেললেন নারী

আজ সকালে গোবিন্দগঞ্জ থানার সামনে গাড়ি থেকে নামানোর সময় পুলিশকে ধাক্কা মেরে সে পালিয়ে যায়। পলাতক সামিউলকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।



একাত্তর/এসি

গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
সামান্য বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক চরম নৃশংসতার সাক্ষী হলো রংপুরের তারাগঞ্জ। দূরপাল্লার একটি চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের...
জনগণের বিপক্ষে গিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা মেলায় সহকারী প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে এক সপ্তাহেও অপসারণ করা হয়নি ব্যবহৃত নিম্নমানের খোয়া ও...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরুর ধাক্কা সামলাতে আগামী রোববার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হাই-ভোল্টেজ ম্যাচ দিয়েই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর