নোয়াখালীতে অতিরিক্ত চাল মজুদে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৫ জুন ২০২২, ০৮:৪৭ পিএম

নোয়াখালীতে অতিরিক্ত চাল মজুদে অভিযান চালিয়েছে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত চাল মজুদ ও লাইন্সেস নবায়ন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। 

রোববার (৫ জুন) বিকেলে চৌমুহনী বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ অভিযান পরিচালনা করেন।  

অভিযানে মেসার্স সরু ও আমেনা ট্রেডার্সের এক লাখ করে মোট দুই লাখ টাকা এবং মেসার্স মোহাম্মদ উল্লার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজারসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সৈকত রায়হান জানান, চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদ ও লাইন্সেস নবায়ন না থাকায় জরিমানা ও তা আদায় করা হয়েছে।

তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: খালেদাই পদ্মা সেতুর প্রথম ভিত্তি দেন: ফখরুল

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা প্রবীর কুমার মণ্ডল।


একাত্তর/এসি 

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর