তথ্য সংশোধনের পর সীতাকুণ্ডে নিহতের সংখ্যা ৪১

আপডেট : ০৬ জুন ২০২২, ০৯:০৩ পিএম

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

নিহতের সংখ্যাগত তথ্য সংশোধন করে, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান সোমবার সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের ঘটনায় নিহত কয়েকজনের মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছিল। সেখানে মরদেহ একবার গণনা করা হয়।

পরে ওই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকবার গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছিলো।

তিনি বলেন, পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত সব হিসাব করলে মোট ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আগে দেয়া তথ্যে ভুল ছিলো, নিহতের প্রকৃত সংখ্যা হবে ৪১ জন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে এখনো ধোঁয়া, ছিলো না আগুন নেভানোর ব্যবস্থা

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, বিভ্রান্তি এড়াতে এখন থেকে নতুন কোনো মরদেহ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হবে।


একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর