গণমাধ্যমের গাড়ি দেখেই ভাংচুর করলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ১৪ জুন ২০২২, ০৩:২৩ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে শনাক্ত করা গেছে। 

সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের খবর সংগ্রহ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় একাত্তর টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা গাড়ি নিয়ে আসেন। ওই এলাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের ভেতরে পড়েছে। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে গণমাধ্যমের গাড়িগুলো পার্ক করা ছিল। রাতে কয়েকজন যুবক একাত্তর টিভির গাড়ি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে সরাতে বলেন। এ সময় চালক গাড়িটি সেখান থেকে সরিয়ে পাশের একটি এটিএম বুথের সামনে নিয়ে দাঁড় করান। এর কিছুক্ষণ পরই কয়েকজন এসে গাড়িটি ভাঙচুর শুরু করেন।

image


একাত্তরের গাড়ি চালক মো. আলামিন বলেন, এসময় আমি গাড়ির ভেতরে ছিলাম। কিছু ছেলে এসে আমাকে এক মিনিটের মধ্যে গাড়ি সরাতে বলতে বলতেই ভাঙচুর শুরু করে দেয়। আমাকে গাড়িটা সরানোরও সুযোগ দেওয়া হয়নি।

একাত্তরের সিনিয়র রিপোর্টার তানিয়া রহমান বলেন, আমি ৯টার খবরে নির্বাচনী লাইভে থাকার সময় কিছু ছেলে একাত্তর টিভিকে স্লেজিং (উত্ত্যক্ত) করছিল। আমি তাদের কথায় কান না দিয়ে লাইভ শেষ করি। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে শুনে ঘটনাস্থলে যাই। সেখানে অফিসের গাড়িটি ভাঙা অবস্থায়  দেখতে পাই।

image


তানিয়া বলেন, ভাঙচুরের ঘটনায় একজনকে শনাক্ত করা গেছে। তার নাম এ এম নুর উদ্দীন হোসাইন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র এবং বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের দপ্তর সম্পাদক।  

আরও পড়ুন: কুমিল্লায় ভোট কেন্দ্রে ইভিএম বিতরণ শুরু

তিনি জানান, উপস্থিত সাংবাদিকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে। তিনি ঘটনা তদন্ত করে আগামীকাল দুপুর পর্যন্ত সময় নিয়েছেন। 

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, তারা ঘটনাটি শুনেছেন। যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সামনে হয়েছে, এজন্য মঙ্গলবার প্রক্টরিয়াল বডি বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর