স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় এসআই গ্রেপ্তার

আপডেট : ১৪ জুন ২০২২, ১০:০৩ পিএম

নোয়াখালী সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত উপ-পরিদর্শক মিজানুর রহমান জাবেদ (৩৬) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চট্টগ্রাম জেলার রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হালিশহর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।      

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পারিবারিকভাবে জাবেদের সাথে বিয়ে হয় কলির। তারা ছেলেমেয়েকে নিয়ে চট্টগ্রামের হালিশহরে একটি ভাড়া বাসায় বসবাস করত। বদমেজাজি হওয়ায় কারণে-অকারণে স্ত্রীকে মারধর করতো জাবেদ। এছাড়াও জাবেদের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে কলি তার পিতাকে জানায়। 

কলির পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ সকালের দিকে চট্টগ্রামের হালিশহরের বাসায় স্বামীর প্ররোচনায় ফাতেমা আক্তার কলি (২৫) আত্মহত্যা করেন। 

কলির নানা আব্দুল হক মেম্বার জানান, হাসপাতালের মর্গে লাশ আনতে গিয়ে নিহত কলির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। এ ঘটনায় ২৭ মার্চ সকালে নিহতের পিতা আহছানউল্লাহ বাদী হয়ে কলিকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে তার স্বামীসহ পাঁচজনকে আসামি করে চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেন।


একাত্তর/জো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর