বন্যায় সারাদেশ থেকে বিচ্ছিন্ন সুনামগঞ্জ

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:০৪ পিএম

টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে নদ নদীর পানি ফের বেড়ে গিয়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় করায় সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বিষয়টি করেছেন। 

তিনি বলেন, বন্যার পানিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে পড়েছে, সেখান দিয়ে কোনো দূরপাল্লার গাড়ি আপাতত যেতে পারবে না। তবে ছোট যানবাহন মোটরসাইকেল চলতে পারবে তবে বড় কোনো গাড়ি যাওয়া যাবে না। 

এদিকে সর্বশেষ রাত ১০টায় দেয়া তথ্যানুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি আর উজানের বৃষ্টিপাত দুটোই সুনামগঞ্জের পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। সুরমা নদীর পানি এখন বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, রাতে তা আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতি অবনতি হবে। 


একাত্তর/এআর

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর