তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:১৬ পিএম

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার সাখাওয়াত ম্যানশন মার্কেটের পিছনে টিনের ঘর থেকে মুকুল (২৮) নামের তৃতীয় লিঙ্গের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৮ জুন) রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর্চি মুকুল জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ধাপ শিকটা গ্রামে মৃত আব্দুস ছাত্তারের সন্তান। প্রায় ৫ বছর যাবত মহাস্থান এলাকার বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতো। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। মুকুল তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের ব্যক্তি ছিলো।

এর আগে মুকুলের সহকর্মী ইউনুস বাবুর্চি তাকে ঘরের বাহির থেকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

শিবগঞ্জ সার্কেলের সিনিয়ির সহকারী পুলিশ সুপার তানভির হাসান জানান, বাবুর্চি মুকুল দীর্ঘদিন  থেকে মহাস্থান এলাকায় বাসা ভাড়া নিয়ে বাবুর্চির কাজ করতো। ঠিক কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না।

তবে তার মৃত্যু অস্বাভাবিক বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর