বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:১৪ পিএম

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

রোববার (১৯ জুন) সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

স্বর্ণগুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো বলে বিজিবির কাছে স্বীকার করেন মনিরুজ্জামান। 

জানা গেছে, তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজ্জামানকে ১০টি সোনার বারসহ আটক করা হয়। 

আরও পড়ুন: পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

৪৯ বিজিবির অধিনায়ক আরও জানান, আটককৃত স্বর্ণের সিজারমুল্য এক কোটি এক লক্ষ ৩৯ হাজার চারশত টাকা। 

মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর