কালোবাজারে টিকেট বিক্রি, দুই রেল নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০২:৩৩ পিএম

রেলের টিকেট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব। 

এসময় তাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকেট এবং টিকেট বিক্রির মোট ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। 

আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য হলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের জেনারেল শাখার হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯) ও সিপাহী মো. ইমরান হোসেন (২৭)। 

আরও পড়ুন: চাকরি বহালের দাবিতে অস্থায়ী কর্মচারীদের রেলপথ অবরোধ

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। 

আসামিদের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর