সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, অভিযুক্ত আটক

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:৫০ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে (২৬) ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় অভিযুক্ত যুবকের কাছ থেকে ভিকটিমের আপত্তিকর ভিডিও সম্বলিত ১টি মোবাইল, ২টি সিম, ১টি মেমোরি কার্ড ও ভিকটিমের আপত্তিকর ছবির স্ক্রিনশট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কালাম ওরফে কালা মিয়া (৩০) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন আল আকসা রেস্তোরার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

বুধবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি জানান, সৌদি প্রবাসীর স্ত্রী পিতার বাড়িতে ঘর নির্মাণ করে ছোট ২ ছেলে নিয়ে একা বাড়িতে বসবাস করে আসছিলেন। আসামি কালাম ভিকটিমকে বিয়ের আগে থেকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিতো। বিয়ের পর ভিকটিমের স্বামী বিদেশে চলে গেলে আসামি বাড়ির রাস্তাঘাটে ভিকটিমকে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে কু-প্রস্তাব দিতো।

এরপর ২৬ জুন সুযোগ পেয়ে গলায় ছোরা ধরে অভিযুক্ত যুবক ওই নারীকে ধর্ষণ করেন।

আরও পড়ুন: রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ধর্ষণের পর আসামি ভিকটিম ও তার সৌদি প্রবাসী স্বামীকে ফোন করে ১০ লাখ টাকা দাবি করেন এবং দাবিকৃত টাকা না দেওয়া হলে ভিকটিমের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুধারাম থানায় নারীও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর