চিকিৎসককে না জানিয়েই পরিচালকের ইনজেকশন পুশ

ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:২২ পিএম

গাইবান্ধায় এক ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই মৃত্যুর পিছনে ওই ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দায়ী বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক। 

বুধবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা সদর হাসপাতাল গেট সংলগ্ন ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুল চিকিৎসায় নিহত ওমর উদ্দিন (৯০) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নয়ন শেখের ছেলে।

নিহতের স্ত্রী হাসনা বেগম জানান, সকালে হার্টের চিকিৎসার জন্য তার স্বামীকে গাইবান্ধা জেলা হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যেতে বলা হয়। এসময় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম আই কাইয়ুম তাদেরকে তার প্রতিষ্ঠানে নিয়ে যান। 

তিনি আরও জানান, সেখানকার ডাক্তার প্রেসার স্বাভাবিক করতে স্যালাইনের মাধ্যমে দেওয়ার জন্য একটি ইনজেকশন আনতে বলেন। সেই ইনজেকশন আনার পর সেটি স্যালাইনে না দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম বৃদ্ধ ওমরের হাতে পুষ করেন। এর পর পরই তিনি মারা যান বলে অভিযোগ হাসনা বেগমের। 

এ ঘটনায় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. মনির হোসেন মুরাদ জানান, হৃদরোগের সমস্যা নিয়ে এক বৃদ্ধ রোগীকে নিয়ে তার স্বজনরা সকাল সাড়ে দশটার দিকে এখানে আসেন। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে রংপুরে রেফার্ড করা হয়েছিল। 

ডা. মনির বলেন, এসময় তার প্রেসার একেবারেই কম ছিল বলে হৃদরোগের প্রাথমিক ঔষধ খাইয়ে প্রেসার স্বাভাবিক করতে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুমকে একটি ইনজেকশন আনতে বলেন তিনি। এরপর তিনি তার চেম্বারে চলে যান। 

তিনি জানান, ইনজেকশন আনার পর সেটি তার মাধ্যমে সঠিক নিয়ম অনুযায়ী (প্রতি মিনিটে ৮ ফোঁটা করে স্যালাইনে পুষ করার কথা) না দিয়ে তাকে না জানিয়েই পরিচালক কাইয়ুম নিজেই ইনজেকশনটি রোগীর শরীরে সরাসরি পুশ করেন। 

এর ফলে মিনিটের মধ্যেই রোগী ওমর উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান ডা. মনির। 

এ ব্যাপারে ঢাকা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক এম আই কাইয়ুমের কাছে ফোনে জানতে চাইলে তিনি এক ঘন্টা পর কথা বলবেন বলে জানান।

গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. আ খ ম আখতারুজ্জামান বলেন, কোন ডায়াগনস্টিক সেন্টার এ রোগীর চিকিৎসা দেওয়াটাই অবৈধ। সেখানে চিকিৎসক ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কিভাবে ইনজেকশন পুশ করাটা সত্যিই আশ্চর্যের। 

ওই ডায়াগনস্টিক সেন্টার ও এর পরিচালকের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর