সালিশে বল্লমের আঘাতে যুবক নিহত, আটক দুই

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০১:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশি সভায় বাকবিণ্ডার জেরে বল্লমের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

নিহত শাহ আলম (৩৫) উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে। আটক দুইজন হলেন- একই এলাকার আবদুল হামিদ (৭০) ও কুলসুম বেগম (৩০)। 

শনিবার (১৬ জুলাই) রাতে শাহ আলম বল্লমের আঘাতে আহত হওয়ার পর রোববার (১৭ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

নিহতের পরিবার জানায়, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে একটি সালিশি সভা আহবান করা হয়।

এসময় সভায় উপস্থিত শাহ আলম জিয়া নামের একজনের সভায় না আসার কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্টু ও আরাফাতের সাথে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। 

এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ শাহ আলমের উপর হামলা চালায়। এসময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। 

শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: ডোবা থেকে ভাইবোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

তবে অবস্থার আরো অবনতি হলে মধ্যরাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, খবর পাওয়ার পরপর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ও হত্যা মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। 


একাত্তর/এসজে


প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর