শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৪:৫৪ পিএম

ফেনীর দাগনভূঁঞায় এক ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় আবদুল জলিল (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তিনি দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নপুর ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক। 

পুলিশ, স্থানীয় শিক্ষক ও অভিভাবক সূত্র জানায়, আট বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোররুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় নারী ও  শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ বুধবার রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: সিএনজিতে যাচ্ছিলো ডাকাত দল, পথে আটক তিন

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, মাদ্রাসা শিক্ষক পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। 

তাকে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
ফেনীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর