মদ উদ্ধার, চেয়ারম্যান ও দুই ছেলের বিরুদ্ধে র‌্যাবের মামলা

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৭:২১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশী মদ বোঝাই দুটি কনটেইনার জব্দের ঘটনায় র‌্যাব বাদী হয়ে এক আওয়ামী লীগ নেতা, তার দুই ছেলেসহ ১১ জনের নামে বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছে।

রোববার (২৪ জুলাই) এ ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‌্যাব-১১’র উপ-পরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে অবৈধভাবে ভুয়া অনুমতিপত্র দেখিয়ে দুই কনটেইনার বোঝাই বিদেশি মদ আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনের নামে যে মামলা করেছে ওই মামলায় আসামি করা হয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলার ষোলগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে ও তার দুই ছেলে মিজানুর রহমান (২৪) ও আব্দুল আহাদকে (২২)।

গত শনিবার রাতে আব্দুল আহাদকে র‌্যাব-১১’র সদস্যরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে মদ বোঝাই কনটেইনার জব্দের সময় আটক হন- আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলামের সহযোগী মুন্সীগঞ্জের নাগের হাট গ্রামের সাইফুল ইসলাম (৩৪) ও ষোলগর গ্রামের নাজমুল মোল্লা (২৩)।

এছাড়া এ মামলায় চট্টগ্রামের সিএন্ডএফ এজেন্ট জাফর আহম্মেদ (৩৫), শামীম মিয়া (৩২), রায়হান মিয়া (৩৫), অজ্ঞাত এক দুবাই প্রবাসী দীপু মিয়া (২৮) ও বাদশা মিয়াকে (৩২) আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয় দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ পিস বিদেশি মদ ছিলো। যার আনুমানিক মূল্য প্রায় ৪৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: অর্থনীতির নতুন সম্ভাবনার উঁকি বাংলাবান্ধা স্থলবন্দরে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, আজিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ষোলগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর