ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:৩৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় পশ্চিম দেওভোগ হাজীর বাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও পেশায় হোসিয়ারি কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী। এসময় কয়েকজন যুবক এসে তাকে ডেকে পাশের একটি মাঠে নিয়ে যায়। এরপর তারা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতা ও মাদক বিক্রি না করায় মেহেদীকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন: রাজধানীতে স্বামীর গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার স্ত্রী

তারা জানান, মাদক ব্যবসায়ী ওমর, মাইকেল ও সবুজ মেহেদীকে প্রায়ই হত্যার হুমকি দিতো বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, মেহেদী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে


মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর