শৈলকুপায় নির্বাচনের আগের রাতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:৪২ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় উপ-নির্বাচনের আগের রাতে গত নির্বাচনে পরাজিত প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। 

শনিবার (৩০ জুলাই) রাতে সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জানিক হোসেন (৪৮) ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা জানিক হোসেনকে উপর্যুপরি কোপানোর পর তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। 

প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত দুইটার দিকে তিনি মারা যান। 

জানা গেছে, নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি ছিলেন। 

নিহতের স্বজনদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের কর্মী-সমর্থকরা জানিককে কুপিয়ে হত্যা করেছে। 

আরও পড়ুন: ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

এ ঘটনার পর পুরাতন বাখরবাসহ আশপাশের গ্রামে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলির জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসজে
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর