খাবারে তেলাপোকা, হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৬:২৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় তরকারিতে তেলাপোকা পাওয়ায় সেভেন স্টার হোটেলে নামের এক খাবার হোটেলকে ৪০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩ আগস্ট) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী গ্রাহক যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি শফিউল্লাহ আনসারী জানান, তার সহকর্মী ছয় জন শিক্ষককে নিয়ে খাবার খেতে গেলে তরকারিতে তেলাপোকা পান তারা। বিষয়টি অবগত করলে তাদের সাথে খারাপ আচরণ করে হোটেল কর্তৃপক্ষ। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, অনিয়ম পেয়ে ৪০ টাকা জরিমানা করা হয়েছে সেভেন স্টার হোটেলে নামের এক খাবার হোটেলকে।

এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। 


একাত্তর/জো

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর