খড় কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১০:৪৭ এএম

গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

মৃতরা হলেন, গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)।

মৃত তৌহিদুলের ভায়রা ভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে বিচালি কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে যান। তিনি মনে করেন মেশিন তার ভাইয়ের গায়ের ওপর পড়েছে। তিনি মেশিন ধরে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।


একাত্তর/আরএ

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর