পাচারকালে তিন নারী উদ্ধার, ছয় পাচারকারী আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৩:২১ পিএম

বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভারতে পাচারকালে তিন নারীকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় পাচারকারী চক্রের পাঁচ নারীসহ ছয় জনকে আটক করা হয়েছে। জানা গেছে, এর আগেও আরও অনেক নারী পাচার করেছে চক্রটি।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) র‌্যাবের অভিযানে এই আটক ও উদ্ধারের ঘটনা ঘটে। 

র‍্যাব জানায়, শিল্পনগরী নারায়ণগঞ্জের পোশাক কারখানায় কর্মরত ও নিম্ন আয়ের অভাবী নারীদের উচ্চ বেতনে ভারতের বিউটি পার্লারে চাকুরির প্রলোভন দেখিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পাচার করে আসছিল চক্রটি। বিভিন্ন এলাকা থেকে নারীদের একত্রিত করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার একটি বাসায় রাখা হতো তাদের। পরে সেখানে থেকে তাদের নেয়া হতো যশোর বেনাপোলে। এরপর তাদের পাঠিয়ে দেয়া হতো ভারতে। 

র‍্যাব আরও জানায়, মানব পাচারকারী ওই চক্রের কাছ থেকে কৌশলে পালিয়ে এসে এক নারী র‌্যাবকে বিষয়টি জানালে তারা ওই সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আরও দুই নারীকে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত নারীরা জানান, ৬০ হাজার টাকার বেতনের প্রলোভন দেখিয়ে তাদেরকেও ভারতে পাঠানো হচ্ছিল। পরে তারা জানতে পারেন তাদের সেখানে বিক্রি করা হবে।

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ চক্রের অন্যদের আটকের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর