ফেসবুকে পিস্তলের ছবি দেয়ায় তরুণ আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:৪১ এএম

নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণকে আটক করেছে পুলিশ।  

আটক সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার নং পরকোট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে। 

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে সে।

image


এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

তিনি জানান, মাহি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন: ঢাকায় মাদকসহ গ্রেপ্তার ৬২

জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গিয়েছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে বলে জানান এসপি। 

এসপি আরও বলেন, তার বক্তব্য অসংলগ্ন ও সন্দেহজনক মনে হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোন সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে থানা হাজতখানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালীর চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ফেসবুকে অস্ত্রের ছবি দেয়ার ঘটনায় আটক যুবককে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার কাছে কোনো অস্ত্র নাই। নিছক খামখেয়ালি করে সে ফেসবুকে অস্ত্রের ছবি দিয়েছে । তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


একাত্তর/এসজে
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর