সারা দেশে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:৫৪ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা-শ্রমিকেরা।

শনিবার (১৩ আগস্ট) সকালে ধর্মঘটের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগান ও ভুরভুরিয়া চা-বাগানের শ্রমিকেরা ভাড়াউড়া চা-বাগানের এসে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকেরা। তবে দাবি মেনে না নেওয়ায় গতকাল শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় চা-শ্রমিক ইউনিয়ন।  

আজ সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের দাবি আদায়ের বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সমাবেশে আসা নারী চা-শ্রমিক উষা রানী বলেন, ‘আমাদের দুঃখ কেউ বোঝে না। আমরা চার দিন কর্মবিরতি করেছি। কিন্তু কেউ আমাদের এসে আশ্বাস দিল না। আমরা এত কষ্ট করে কাজ করি, কিন্তু আমাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। চাল, ডাল, তেল—সবকিছুর দাম বেড়েছে। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আছে। অসুখ হলে চিকিৎসা করাতে হয়। এর মধ্যে প্রতিদিনই জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের মজুরি বাড়ছে।’

উল্লেখ্য চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে দেশের সব চা বাগানে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল ৬টা থেকে এই ধর্মঘট চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার চা বাগানগুলোর মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠক করে বিভাগীয় শ্রম অধিদপ্তর। মালিকপক্ষের কেউ বৈঠকে আসেননি। এতে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে আজ শনিবার সকাল ছয়টা থেকে দেশের সবগুলো চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

তিনি জানান, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আমরা গত ৮ আগস্ট থেকে আন্দোলন করে আসছি। দাবি পূরণ না হওয়ায় আজ চূড়ান্ত পর্যায়ে চা শ্রমিকরা সিলেট-বিমানবন্দর সড়কের পাশে লাক্কাতোড়া এলাকায় অবস্থান নিয়ে বসে আছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানান, দেশে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে। ক্রয় ক্ষমতা চা শ্রমিকদের নাগালের বাইরে চলে গেছে। দৈনিক ১২০ টাকা যে মজুরি আমরা পাই তা দিয়ে পেট চলে না। এ অবস্থায় গত ৩ আগস্ট আমরা চা বাগানের মালিকদের কাছে শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তারা সেটাতে কর্ণপাত করেননি। এর প্রতিবাদে আমরা গত ৮ আগস্ট থেকে সারাদেশের চা বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। তারপরও মালিকপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় আমরা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

জানা গেছে, চলমান এই সমস্যা সমাধানের জন্য গত বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় শ্রম দপ্তরের মৌলভীবাজারের কার্যালয়ে বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালকের আমন্ত্রণে মালিকপক্ষ ও চা শ্রমিক পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠকে চা বাগানের মালিকপক্ষের কেউ আসেননি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী বলেন, আমরা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি করেছি। বৃহস্পতিবার বিকেলে সমঝোতা বৈঠকের জন্য আমাদের শ্রমকল্যাণ দপ্তরে ডাকা হয়। আমরা সেখানে গিয়েছিলাম শ্রমকল্যাণ দপ্তরের কর্মকর্তারা আমাদের ২৮ তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত করতে বলেন। কিন্তু আমাদের শ্রমিকরা সেটা মানবে না। তাছাড়া মালিকপক্ষের কেউ বৈঠকে ছিলেন না। আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, কাজ বন্ধ করে শ্রমিকরা আন্দোলনে গেলে মালিক ও শ্রমিক দুই পক্ষেরই ক্ষতি হবে। আমরা বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একটা সমঝোতা বৈঠক করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৮ আগস্ট তাদের সঙ্গে বসতে চেয়েছেন। আপাতত আন্দোলন স্থগিত রাখতে বলেছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সেটা মানেনি।

এদিকে চলমান এই অচলাবস্থা নিরসনে উভয়পক্ষকে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনকে শ্রম আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চা বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, চা শিল্পের ভরা মৌসুমে উৎপাদন অব্যাহত রাখতে এবং চা শিল্পের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রচলিত প্রথা মেনে উভয়পক্ষকে বৈঠকে বসে মজুরি নির্ধারণ করার বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

তবে শ্রম অধিদপ্তরের দেওয়া এই চিঠির তীব্র বিরোধিতা করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল। তিনি বলেন, আমরা শ্রমিকরা দুর্বল, তাই আমাদের এভাবে একটার পর একটা চিঠি দিয়ে চাপে রাখা হচ্ছে। অথচ বাগান মালিকদের ব্যাপারে তারা কোনো ধরনের সিদ্ধান্তই নিতে পারেননি। গত বৃহস্পতিবারও বিভাগীয় শ্রম অধিদপ্তরে সমঝোতা বৈঠক হয়েছিলো সেখানেও বাগান মালিকরা ছিলেন না।

শ্রম আইন লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, শ্রম আইন যদি কেউ ভঙ্গ করে তাহলে সেটা মালিকপক্ষ করেছে। শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার একমাসের মধ্যে নতুন করে চুক্তি করতে হবে। অথচ আজ ১৯ মাস পেরুনোর পরও মালিকপক্ষ নতুন করে চুক্তি করেনি। তাই শনিবার সকাল থেকে দেশের সকল চা বাগানে ধর্মঘট শুরু করেছি।


একাত্তর/এআর

বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভের সময় এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর