কক্সবাজারে বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৪, ০৬:২২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল উদ্দিনের ছেলে আরফাতুর রহমান (২০) ও মগনামা ইউনিয়নের কুদাইল্যাদিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩৯)।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর তিনটা থেকে পেকুয়ায় তীব্র বজ্রপাত শুরু হয়। এসময় মগনামার কুদাইল্যাদিয়া এলাকায় মাঠের লবণ তুলতে বের হন দিদারুল ইসলাম। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

অন্যদিকে রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় মাঠের লবণ গর্তে ঢুকিয়ে সংরক্ষণের জন্য বের হন আরফাতুর রহমান। এসময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে মারা যান।

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর