নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভের সময় এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, এসিএস টেক্সটাইলের বিভিন্ন সেকশনে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুরে গত মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস দেবার কথা ছিলো কারখানার মালিকপক্ষের। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও শ্রমিকরা কোনো সাড়া না পেয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। 

খবর পেয়ে জেলা শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জি জি বিশ্বাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ মালিকপক্ষের সাথে কথা বলেন। আগামী রোববার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে বলে তাদের আশস্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যানজটে আটকে পড়া কমপক্ষে ৮০/৯০টি গাড়ি ভাঙচুর করেন তারা।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এসময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হন।

পরে রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর