ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) ভোর রাত সোয়া ৩ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়ায় অভিযান চালায় তারা। এ সময় শেখের পাড়া কবরস্থান সংলগ্ন ফাঁকা জায়গা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মাদার কাজীর ছেলে নুরু কাজী (২৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মীরপুর পশ্চিম পাড়া চর কাটারী গ্রামের মো: সানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২২)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।  

আরও পড়ুন: তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়ায় চীন

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নুরু কাজীর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর