স্ত্রী ও শাশুড়িকে কোপানোর পর গলায় ছুরি চালালেন স্বামী

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১:৪৯ পিএম

সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়েছেন এক স্বামী। তাদের তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাদামবাগিচার দুই নং রোডের ২৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদের (৩০), স্ত্রী সুলতানা বেগম ফারজানা (২৫) ও শাশুড়ি রোশনা বেগম (৫৩)।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, চলতি মাসের এক তারিখে তারা ওই বাসা ভাড়া নেন। বাসায় শাহজাহান-সুলতানা দম্পতির দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলমকে (৬) নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। তবে মাঝেমধ্যে আসতেন স্বামী শাহজাহান। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহজাহান হঠাৎ ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ফারজানাকে কোপাতে থাকনে। পরে শাশুড়ি মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাহজাহান তাকেও এলোপাথাড়ি কোপ দেন। তারপর আত্মহত্যার চেষ্টায় নিজের গলায়ও ছুরি চালান। 

image


আরও পড়ুন: বিআরটিসি বাস বন্ধে বেসরকারি বাস মালিকদের হুঁশিয়ারি

ঘটনার সময় তাদের সন্তানদের কান্নাকাটি শুনে প্রতিবেশীসহ আমি এগিয়ে আসি। পরে পুলিশে দেই। এ সময় আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। পরে পুলিশ এসে শাহজাহানকেও ওসমানীতে মেডিক্যালে পাঠায়।

তিনি জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এখনও কিছু জানা যায়নি।


একাত্তর/এসি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর