জলদস্যুর ভয়ে পানিতে ঝাঁপ, দুই জেলের ডুবে মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৪:১৮ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মেঘনা নদীতে জলদস্যুর ভয়ে পানিতে ঝাঁপ দিয়ে দুই জেলের ডুবে মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে জলসদ্যুরা তাদের ট্রলারে হামলা চালালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, নিহত দুই জেলে মিজানুর রহমান মাঝি (৫৪) ও মো. রাব্বি (১৬)। তাদের বাড়ি হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুরগাছিয়া বেড়িবাঁধ এলাকায়। নিহত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।  

স্থানীয়রা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার ভালচর এলাকায় মেঘনা নদীতে মিজান মাঝির ট্রলারের জেলেরা মাছ ধরছিলো। এসময় অপর একটি ট্রলারে জলদস্যুরা এসে মিজান মাঝির ট্রলারের ওপর হামলা চালায়। এসময় ভয়ে রাব্বি ও আরও কয়েকজন পানিতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানুর রহমানও নদীতে লাফিয়ে পরে। 

ট্রলারের অন্য জেলেরা জানায়, রাব্বি যেখানে ঝাঁপ দেয়, সেখানে তাদের জাল ফেলা ছিলো। দুজনই জালে জড়িয়ে যাওয়ায় কেউ আর নৌকায় বা পাড়ে উঠতে পারেনি। ফলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অন্য জেলেরা তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন: বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এ প্রসঙ্গে জলদস্যুর আক্রমণের বিষয়টি অস্বীকার করে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, রাতে মিজান মাঝির ট্রলারের জেলেরা জাল পেতে বসেছিল। এসময় জলদস্যুদের হামলার ভয়ে ট্রলারে থাকা মিজানের ভাতিজা রাব্বি পানিতে লাফিয়ে পড়ে। পরে তাকে বাঁচাতে চাচা মিজানুর রহমানও পানিতে লাফ দেয়। এতে দুজনেই পানিতে ডুবে মারা যায়।

ওসি আরও জানান, তাদের শরীরে কোন জখমের চিহ্ন নেই এবং এ ঘটনায় কোনো অভিযোগ না দেওয়ায় রোববার (২১ আগস্ট) তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর