কুমিল্লায় ১৭শ’ ইয়াবাসহ দুই মাদক কারবা‌রি গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৫:৩০ পিএম

কুমিল্লায় পৃথক অভিযানে ১ হাজার ৭৪০ পিস ইয়াবা ও ১৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবা‌রিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২১ আগস্ট) রাতে জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক ক‌রে র‌্যাব।

পৃথক অন্য আরেকটি অভিযানে একই দিন রাতে সদর দক্ষিণ মডেল থানার সোয়াগঞ্জ বাজার এলাকা থেকে অপরজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মো. সবুজ (২৪) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মো. ইয়াসিন মিয়া (৩৫)।

র‌্যাব-১১‌ এর কোম্পা‌নি অধিনায়ক জানান, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করে।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে গোসলে নেমে আবারও পর্যটক নিখোঁজ

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।


একাত্তর/আরএ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর