বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৪৪ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শ্বশুরবাড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক আতাউর রহমান (৬০) বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হিজলী গ্রামের মৃত কমর উদ্দীনের ছেলে। 

স্থানীয়রা জানান, আতাউর রহমান দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের আহেদ আলী মণ্ডলের মেয়েকে বিবাহ করে ঘরজামাই হিসাবে বসবাস করে আসছিলেন। শ্বশুরবাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তারের উপর বাঁশ পড়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুন: কাঠবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত, আহত পাঁচ

আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর