কু‌মিল্লায় ছয় প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:৫১ পিএম

কু‌মিল্লার নিউমা‌র্কেট ও ই‌পি‌জেড রোড এলাকার বাজা‌রে মূল‌্য তা‌লিকা না রে‌খে অধিক মূ‌ল্যে নিত‌্যপ‌ণ্য বি‌ক্রির অভি‌যো‌গে ছয় প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা করে‌ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকাল সা‌ড়ে ১০ থে‌কে ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষ‌ণ অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলে এ অভিযা‌ন। কু‌মিল্লার নিউমা‌র্কেট ও ই‌পি‌জেড রোড এলাকায় চালসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। 

মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না ক‌রে অধিক মূ‌ল্যে চাল বি‌ক্রির অছি‌যো‌গে মেসার্স মেসবাহ উদ্দিনের চালের আড়ত‌কে পাঁচ হাজার টাকা, অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ‌্যহানী ঘটানোর প্রচেষ্টার অভিযো‌গ এবং বে‌শি দা‌মে মাউন‌টেইন ডিও বি‌ক্রির অভি‌যো‌গে ই‌পি‌জেড এলাকার কিং ফিশার রেস্টু‌রেন্ট‌কে সাত হাজার, মেন‌্যু সরবরাহ না ক‌রে বে‌শি দা‌মে খাবার বি‌ক্রির অভি‌যো‌গে ম‌নোহরপুর এলাকার ডাই‌নিং হল রেস্টু‌রেন্টকে আট হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউমার্কেট এলাকার আনোয়ার মে‌ডি‌সিন কর্ণার‌কে দুই হাজার এবং অতিরিক্ত মূ‌ল্যে টিউব লাইট বি‌ক্রি করায় ই‌পি‌জেড রোড এলাকার সামাদ ইলেকট্রিক‌সকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়। 

image

আরও পড়ুন: ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই বোন গ্রেপ্তার

এ সময় তিনজন অভি‌যোগকারী‌কে তিন হাজার ৭৫০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম জানান, অভিযা‌নে উক্ত এলাকার সুপারসপ, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সব‌জির বাজারে বি‌শেষ তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হয় এবং সকল‌কে ভোক্তা অধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।

অভিযা‌নে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক একে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। 


একাত্তর/আরবিএস 

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর