র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভেকু দিয়ে বাড়িঘর ভাঙচুর

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখলে নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের কথা বলে এক ব্যক্তির ঘরবাড়ি ভেকু মেশিন দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

এসময় তারা লুটপাটও চালায় এবং বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত করে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় এই ঘটনা ঘটে। 

ভুত্তভোগী সেলিম মিয়া জানান, ওই এলাকায় দেড়যুগ আগে ১২ শতাংশ জমি কিনে বসবাস করেন তারা। এই জমিটি কব্জা করতে রাজধানীর বাসিন্দা জনৈক লুৎফর ও র‍্যাবের ইন্সপেক্টর পরিচয়দানকারী মজিবর বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসী দিয়ে তাদের হয়রানি করে আসছে। 

তিনি আরও জানান, সকালে লুৎফর ও মজিবর তাদের লোকজন নিয়ে তাদের বাড়ি ভেঙে দিতে ভেকু মেশিন নিয়ে হাজির হয়। এসময় তারা এলাকায় প্রচার করে র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে এসেছে এবং আদালতের নির্দেশে তারা এই অভিযান চালাচ্ছেন। এই ভাঙচুরকালে তারা বাড়ির মূল্যবান মালামাল লুটে নেয় এবং ভাঙচুর বন্ধের অনুরোধ করতে এলে তারা বাড়ির তিন সদস্যকে মারধরও করেন বলে জানান তিনি।

পরে সেলিম মিয়া ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এসময় কৌশলে সটকে পরে র‍্যাব পরিচয়দাতা মজিবর।

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত‌্যু, পরিবারের দাবি হত্যা

হামলাকারী লুৎফরের দাবি, ২০০১ সালে ৩৯ শতাংশ জমি কিনে তিনি নিয়মিত খাজনা খারিজসহ সব কিছু পরিশোধ করে আসছেন। তিনি বিদেশে থাকায় ওই জমির কেয়ারটেকার সেলিম তার বাড়ি কব্জা করেন। তাই ভেকু দিয়ে তাদের অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করেছেন তিনি।  

তবে র‍্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয় প্রদানের বিষয়টি অস্বীকার করেন লুৎফর।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, জরুরী সেবা নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জমির মালিকানার বিষয়টি দেখার এখতিয়ার আদালতের। বাড়িঘর ভাঙা ও মিথ্যা পরিচয়দানের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর