মিছিলে বাধায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:৪৭ পিএম

জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল ও সেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বিএনপি। 

এসময় মিছিলে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা ও শটগানের ছুঁড়েছে। এ সময় দুই পক্ষের অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার কালিপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর বাঁশখালী কালিপুরের বাসভবনে উপজেলা বিএনপি’র আলোচনা সভা করে। শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। এরপর ঘণ্টাখানেক দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে পুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আরও পড়ুন: বিএনপির সভামঞ্চে হামলা ও ককেটল বিস্ফোরণ, আহত ৩০

এ সময় সংঘর্ষে আহত হয় সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন ও ওসি তদন্ত  আরিফুলসহ পুলিশ ও বিএনপির নেতা-কর্মীসহ  অর্ধশতাধিক আহত হয়।


একাত্তর/এসি

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর