শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি লাকির মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৩:১২ পিএম

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, জাভিদ রায়হান লাকি (৪৫) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালত জাভিদ রায়হান লাকিকে চার বছর সশ্রম কারাদণ্ড দেয়। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। 

তিনি আরও জানান, গত এক বছরে শারীরিক অসুস্থতার কারণে তাকে দুইবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত ২৪ আগস্ট তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরও পড়ুন: মোবাইল গেমসে বাধা দেওয়ায় লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার। 

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মণ্ডল জানান, লাকি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ২৪ আগস্ট তিনি কারাগারে আবারও হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। 


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর