বগুড়ায় নকল সন্দেহে সাত ট্রাক সার আটক করেছে বিসিআইসি

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:১৪ এএম

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বগুড়ার বাফারে গুদামজাত করার আগে নকল সন্দেহে ৭ ট্রাক সার আটক করা হয়েছে। এসব ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি রয়েছে বলে বাফার কর্তৃপক্ষ জানিয়েছে। 

সোমবার (২৯ আগস্ট) সকালে কয়েক বস্তা সারের মান পরীক্ষার পর সন্দেহ হলে ট্রাকগুলো আটক করা হয়। সোমবার সন্ধ্যায় বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোহাম্মদ মোস্তাফা কামাল এসব তথ্য নিশ্চিত করেন। 

বাফার সূত্র বলছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে এই ৭টি ট্রাক বগুড়ায় পৌঁছায়। ট্রাকগুলো ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০ টি বস্তা সার রয়েছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য। এ সময় সারগুলো নকল ও ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সারসহ সাতটি ট্রাক আটক করে রাখা হয়। 

আরও পড়ুন: রাঙ্গাবালীতে বিএনপির তিন নেতার ওপর হামলা

মোস্তফা কামাল বলেন, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আগামীকাল মঙ্গলবার সারগুলো ভালোভাবে পরীক্ষার জন্য একটি টিম আসবে। তারা আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। সারগুলোর পরিবহন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন। 

চট্টগ্রাম থেকে আসা ট্রাকচালক আব্দুল আউয়াল জানান, শনিবার পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সাতটি ট্রাকে সার লোড করা হয়। সেই সার নিয়ে রোববার রাত ২ টা থেকে ৩ টার দিকে বগুড়া বাফার গুদামে পৌঁছাই। সকালে এখানকার কর্মকর্তারা নকল সন্দেহে ট্রাকগুলো আটকে রেখে দেন।  

একই কথা বলেন আব্দুল করিম নামে আরেক ট্রাকচালক। তিনি বলেন, ট্রাক আটক করার কারণে আমরাও এখানে বসে আছি। 

তবে সার পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যায়নি।  

দেশে কৃষকদের জন্য সার উৎপাদনের পাশাপাশি ঘাটতি পূরণে সার আমদানি করে থাকে বিসিআইসি। দেশের ২৪ টি বাফার গুদামের একটি বগুড়ার তিনমাথা এলাকায় অবস্থিত। এর ধারণক্ষমতা ১২ হাজার মেট্রিক টন। বিদেশ থেকে আমদানি করা সার এখানে সংরক্ষণ করা হয়। বগুড়ার সার আসে সাধারণত সিরাজগঞ্জের বাঘাবাড়ি, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নৌ-বন্দর থেকে। বগুড়ার সার নিয়ে আসা হয় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। 

নিয়ম অনুয়ায়ী, পরিবহন ঠিকাদারের মাধ্যমে গুদামে আসা সার সম্পূর্ণ বুঝিয়ে দিলে গুদামের ইনচার্জ তাদের (ঠিকাদার) ম্যাটেরিয়াল রিসিভ রিপোর্ট দিবেন। এই রিপোর্ট দেখিয়ে পরিবহন ঠিকাদারা তাদের প্রাপ্ত টাকা বুঝে নেবেন। এরপর বগুড়া গুদাম থেকে জেলার বিভিন্ন উপজেলায় সার সরবরাহ করা হয়।  ফুটেজ একটু পরে মেইল ও এফটিপিতে পাঠাচ্ছি ৷ ২৯শে  আগস্ট শাহজাহান আলী বাবু বগুড়া ৷


একাত্তর/এআর

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর