বগুড়ায় সিএনজি-ভ্যানের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৭:০৩ পিএম

সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে বগুড়ার সদরে আবু বক্কর সিদ্দিক নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পীরগাছা এলাকার চান্দের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক (২৭) গাবতলীর সাতচুয়া গ্রামের সামছুল হকের ছেলে।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম জানান, দুপুর পৌনে তিনটার দিকে আবু বক্কর নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে আসার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে সদর থানা পুলিশের এসআই আব্দুল মালেক জানান, দুপুরে শহর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা পীরগাছার দিকে যাচ্ছিল। এ সময় চান্দের বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চার বছর পর ট্রেনে ভারতের গম এলো জয়পুরহাটে

আব্দুল মালেক বলেন, বক্করের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর