চাষের জমি থেকে সাড়ে সাত ফুটের গোলবাহার অজগর উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামে চাষের জমি খেকে উদ্ধার করা হয়েছে সাড়ে সাত ফুট লম্বা বিরল প্রজাতির গোলবাহার অজগর। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কৃষক আব্দুল খালেকের জমি থেকে কলাপাড়া এনিমেল লাভারস সংগঠনের সদস্যরা অজগরটি উদ্ধার করে।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এ প্রজাতির অজগর দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম Python reticulatus. বিশ্বে এখন পর্যন্ত ৩৮ ফুট লম্বা গোলবাহারের দেখা মিলেছে। তবে সাগর উপকূলে এবারই প্রথম এ প্রজাতির অজগর উদ্ধার হলো।

এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্যরা জানান, এ প্রজাতির অজগর প্রথমে কামড়ায়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে এটি একজন ব্যক্তির শরীরের চারপাশে তার শক্তিশালী কয়েলগুলিকে আবৃত করে মস্তিষ্কে রক্ত​সঞ্চালন বন্ধ করে দেয়। শ্বাসনালী বন্ধ করে দেয় এবং বুককে প্রসারিত হতে বাধা দেবে। এতে আক্রান্ত ব্যক্তি দ্রুত মারা যায়।

তারা আরও জানান, উদ্ধার করা অজগরটি হলুদ, সাদা, সবুজ, ধূসর ও কালো রংয়ের। শরীরে রিংয়ের ভিতর ডায়মন্ডের মতো বেশ কিছু ছোপ রয়েছে। আর মাঝের রং ধূসর। আর এই বড় ছোপগুলোর আশপাশে কালচে ছোট অনেক দাগ ও ফোঁটা রয়েছে। 

তারা জানান, এই অজগরেরা শিকারের সময় এক জায়গায় চুপচাপ বসে থাকে। শিকারকে আক্রমণ করার পর পেঁচিয়ে নেয়, যেন শ্বাস নিতে না পারে। কিছুক্ষণের মধ্যে শিকার নিস্তেজ হয়ে পড়লে ধীরে ধীরে গিলে ফেলে। এরা ইঁদুর, বানর, হরিণ, বুনো শূকর খায়। এ ছাড়া বিভিন্ন পাখি ও সরীসৃপও এদের খাবারের তালিকায় রয়েছে।

আরও পড়ুন: দুইটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্য রাকায়েত আহসান জানান, দুপুরে তাদের মুঠোফোনে জানাতে পারেন যে কৃষকরা ক্ষেতে চাষ করার সময় সাপটি দেখতে ভয় পেয়ে যায়। এসময় তিনিসহ সংগঠনের সদস্য আরিফুল ইসলাম শাওন, কে এম বাচ্চু ও বায়েজিদ মুন্সী দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাড়ে সাত ফুট লম্বা অজগরটি উদ্ধার করে এবং বনবিভাগকে অবহিত করেন। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটার টেংরাগিরি বনাঞ্চলে অজগরটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর