নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত শাওন প্রধানের বাড়িতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি ফতুল্লার নবীননগর এলাকায় গিয়ে নিহতের মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এসময় তিনি বলেন, শাওনকে হত্যার মাধ্যমে শুধু ব্যক্তি নয় একটি আদর্শকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন যুবলীগ করেন। তিনি যাই করুক তাকে তো হত্যা করা যাবেনা। 

আরও পড়ুন: নাটোরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

এই ফ্যাসিবাদী সরকার হত্যা-গুম করে আন্দোলনকে দমিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

শনিবার (৩ সেপ্টেম্বর) সারা দেশে শাওন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর