শাওনের মৃত্যু ‘বিএনপির গুলিতে’, ভাইয়ের মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, ভাঙচুরের ঘটনায় ৭১ জনের নামসহ পাঁচ হাজার জনকে আসামি করেছে পুলিশ। 

অপরদিকে সংঘর্ষের সময় শাওন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার ভাই মিলন প্রধান। তিনি এজাহারে উল্লেখ করেছেন, বিএনপির নেতাকর্মীর ছোঁড়া গুলিতে শাওনের মৃত্যু হয়েছে। 

এজাহারে মিলন উল্লেখ করেন, তার ছোট ভাই শাওন ঘটনার দিন বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জ সদর থানার দুই নম্বর রেলগেট এলাকার পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলো। ওই সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এক পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী  পুলিশের ওপর ইট-পাটকেল, ককটেল ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি নিক্ষেপ করে। সেই অবৈধ অস্ত্রের গুলি ও ইটের আঘাতে শাওন আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মিলন হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

তবে এই এজাহারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন নিহত শাওনের আরেক ভাই ফরহাদ। 

তিনি বলেন, মামলার বিষয়ে তার কিছুই জানি নেই। শুনেছি আমার আরেক ভাই মিলনকে নাকি বাদি করা হয়েছে। কিন্তু মামলায় কী লেখা হয়েছে তা আমরা জানিনা। 

ফরহাদ বলেন ছবিতে আমরা দেখেছি, শাওনকে রক্তাক্ত অবস্থায় বিএনপির মিছিলের লোকজনই উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে নিয়ে গেছে। কাদের গুলিতে ভাই মারা গেছে সেটা পুলিশ তদন্ত করলই বেরিয়ে আসবে। 

আরও পড়ুন: নিহত শাওন যুবদলের কর্মী ও শ্রমিক নেতা: ফখরুল

এদিকে মামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. অমীর খসরু বলেন, বৃহস্পতিবার রাতেই নিহতের ভাই মিলন প্রধান বাদি একটি হত্যা মামলা দায়ের করেছেন। ভিডিও ফুটেজ দেখে শাওনের মৃত্যুর কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিসের আঘাতে তার মৃত্যু হয়েছে। মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

তিনি জানান, পুলিশের করা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। 


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর