লালপুরে বিএনপির ৩৫০ জনের বিরুদ্ধে মামলা, দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ পিএম

নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয়ভাবে ঘোষিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ মোড়ে এ ঘটনার পর রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

ইতোমধ্যে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন দক্ষিণ লালপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম মোস্তফা তুহিন (৪২) ও পালিদহ গ্রামের ছইর উদ্দিনের ছেলে মহির উদ্দিন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই সমাবেশ প্রতিহত করতে সোমবার বিকেলে লালপুর ত্রিমোহিনী চত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে যেকোনো মূল্যে বিএনপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। 

আরও পড়ুন: ভারতীয়দের ব্যাপকভাবে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

ঘোষণা অনুযায়ী বিএনপির সমাবেশস্থল গৌরীপুরের প্রবেশ মুখের বিভিন্ন মোড়ে মঙ্গলবার সকাল থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও মোতায়েন করা হয়। মঙ্গলবার বিকেলে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর