সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত চার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ পিএম

কুমিল্লার দে‌বিদ্বা‌রে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ চারজন।   

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কু‌মিল্লা-সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার শাইলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের নিজাম উদ্দিন ফকির বাড়ির বজলুর রহমানের স্ত্রী ও উপজেলার ধামতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাজেরা বেগম (৪০) এবং তার নাতি আবির (৫)। 

আহতরা হলেন- নিহত হাজেরা বেগমের স্বামী বজলুর রহমান (৬৫), মেয়ে মনিরা আক্তার (১৪), নাতি আশিক (৭) ও সিএনজি অটোরিকশার চালক দেবিদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি গ্রামের আব্দুল আলীমের ছে‌লে শান্ত (২০)।

স্থানীয় মারুফ আহ‌মেদ জানান, দুপুরে একই পরিবারের পাঁচজন সিএনজি অটোরিকশাযোগে উপজেলার বড়শালঘর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। 

পথে শাইলচর এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশা চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে নেয়ার পর শিক্ষিকা হাজেরা বেগম ও তার নাতি আবিরের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় বিকেলে বজলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, হাসপাতা‌লে আনার আগেই দাদি হাজেরা ও নাতি আবির মারা যান। আরেকজনের অবস্থার অবন‌তি হ‌লে তাকে ঢাকায় পাঠা‌নো হ‌য়। 

মীরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ঘটনাস্থল থে‌কে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ও ঢাকা-মেট্রো-ট-১৬৫৫১৮ নম্বরের ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর