মাসোয়ারা না পেয়ে অটোরিকশায় আগুনের অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

রাঙ্গামাটিতে সড়কে মাসোয়ারা না দেওয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে অটোরিকশাটি পুড়ে গেলো যাত্রী, চালকের কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা সদরের জীবতলী ইউনিয়নের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার চালক রাঙ্গামাটি তবলছড়ি মসজিদ কলোনির বাসিন্দা মো. কামাল হোসেন।

তিনি জানান, চার থেকে পাঁচ জনের জেএসএস (মূল দল) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করেন। তখন তারা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চায়। আমি ভয়ে তাদের হাজার টাকা দিতে চাই। কিন্তু তারপরও তারা  গাড়িতে আগুন দিয়ে চলে যায়। বিষয়টি জেলা অটোরিকশা চালক সমিতিকে জানিয়েছে।

সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, এই বিষয়ে রাঙ্গামাটি জেলা সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। 

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে সাড়ে ১১টার দিকে ওই সড়কে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। 

আরও পড়ুন: ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিলেন স্বামী-স্ত্রী

এদিকে এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই-৭ আরই ব্যাটালিয়নের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জোরদার করা হয়েছে টহল। 

আগুনের ঘটনায় কী পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বলেন, দুর্ঘটনা স্থলটি আমার এলাকার মধ্যে পড়ে না। 


একাত্তর/এসি

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর