ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো পৌরসভা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাতুল (১৯) তারাবো দক্ষিণপাড়া এলাকার শামীম মোল্লার ছেলে। তিনি তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সন্ধ্যার দিকে রাতুল মোটরসাইকেলযোগে যাত্রামুড়া থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। 

আরও পড়ুন: কথিত দাদাকে খুন করে দম্পতির পলায়ন 

বিশ্বরোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থামানো একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 

একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক স্থানীয় যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর