সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামী গোলাম মোস্তফা সরদারকে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি এলাকা থেকে আটক করেছে পুলিশ।

নিহত শামসুন্নাহার (৪৫) প্রতাপনগর এলাকার গোলাম মোস্তফা সরদারের স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রত্যেক মাসে একবার ইনজেকশন দেওয়া লাগে। না দিলে তার অসুস্থতা বেড়ে যায়। 

তিনি জানান, সোমবার ভোরে শামসুন্নাহারের গোঙানি শুনে তাদের ঘরের পাশে গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যান।

ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান ডাকতে থাকেন নুরুল ইসলাম। এর মধ্যে তিনি মারা যান। 

আরও পড়ুন: ঝগড়ার পর কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, গোলাম মোস্তফা এলাকায় মোস্তা পাগলা নামে পরিচিত। ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির পর মোস্তফা স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যান। 

ওসি আরও জানা, অভিযুক্ত গোলাম মোস্তফা সরদারকে আটক করা হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একাত্তর/এসজে

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর