ব্রহ্মপুত্র নদে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের ছমেদ আলীর ছেলে মো. সিফাত (১৬) ও তার ভাতিজা মনির উদ্দিনের শিশুসন্তান মো. ইয়াছিন (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তিনজনের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

খবর পেয়ে স্বজনরা নিহত তিনজনের মরদেহ দেখে সনাক্ত করেন। পরে তিনজনের মরদেহ উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উল্লেখ্য, (সোমবার) ১৯ সেপ্টেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে শিশুসহ তিনজন নিখোঁজ হন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসজে

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর