কলেজছাত্রকে গলাকেটে হত্যা, অভিযুক্ত চাচাতো ভাই পলাতক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫ পিএম

কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় কলেজছাত্র আবিদ হাসান রাহাতকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। 

হত্যাকাণ্ডে অভিযুক্ত নিহতের চাচাতো ভাই জুবায়ের হাসান পলাতক রয়েছেন। তাকে আটকের পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, গুরুদয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাহাত তার বোনের বাসা উকিলপাড়ায় তার তৃতীয় শ্রেণি পড়ুয়া ভাগ্নেকে পড়াতে ছিলেন। এসময় রাহাতের চাচাতো ভাই জুবায়ের পড়ার ঘরে ঢুকে কাটাকাটির এক পর্যায়ে তার গলাকেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।  

জানা গেছে, নিহত কলেজছাত্র ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আউটপাড়া রাজগাতি এলাকার আনোয়ারুল হকের ছেলে। তিনি নীলগঞ্জ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কলেজে লেখাপড়ার পাশাপাশি টিউশনি করতো বলে জানা গেছে। আর অভিযুক্ত জুবায়ের হাসান নিহতের আপন চাচা সাইফুল হক খন্দকারের ছেলে।

নিহতের মামা আমিনুল হক জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৯ ডাকাত গ্রেপ্তার 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর