এক্সপ্রেসওয়েতে যুবলীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

মাদারীপুর জেলার শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়ে এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। তিনি তার বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গা যাচ্ছিলেন। 

গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ডাকাত দলের আক্রমণে আহত হয়েছেন আরও দুইজন।

জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশাযোগে ভাঙ্গা যাচ্ছিলেন আজাদ। এসময় তার সাথে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং অটোচালক তার ভাই রকিব হাওলাদার ছিলেন।

ভোর চারটার দিকে তাদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮-১০ জনের একটি ডাকাত দল তাদের পথ রোধ করে। এসময় আজাদ হাওলাদারকে কুপিয়ে তার সাথে থাকা ১ লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। 

এছাড়া অটোতে থাকা বাকী তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাত দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: নাটোরে চেয়ারম্যানের পিটুনিতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ জানান, বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে গেলে সড়কে তাদের গতিরোধ করে ডাকাত দল। পরে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অভিযোগ পেয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর