ইয়াবা বিক্রির টাকা নিয়ে পালানো সেই কারারক্ষী গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

রাজবাড়ীতে ইয়াবা বিক্রির টাকা নিয়ে দৌড়ে কারাগারের মধ্যে পালানো সেই কারারক্ষী শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, কারারক্ষী শামীম মিয়া টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার খায়েরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে ও রাজবাড়ী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কারারক্ষী শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কারাগারের প্রধান ফটকের সামনে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৩২০টি ইয়াবাসহ পাঁচ মামলার আসামী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়ার মো. আব্দুল কাদের মোল্লার ছেলে সাবেক সেনাসদস্য আশরাফুজ্জামান ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বিক্রির ৪০ হাজার টাকা নিয়ে কারারক্ষী শামীম মিয়া দৌড়ে কারাগারের মধ্যে পালিয়ে যায়। 

আরও পড়ুন: ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ওই ঘটনায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানায় দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তারপর থেকেই কারারক্ষী শামীম পলাতক ছিলেন।


একাত্তর/জো 

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর