ঝালকাঠির আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৮ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার আমুয়া বন্দর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, এই আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। 

আমুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন গোলদার জানান, অগ্নিকাণ্ডে রসুলের হাওলাদার ষ্টোর, ফোরকানের সু ষ্টোর, সিদ্দিকের মুদি দোকান, আফজালের মুদি দোকান, শামসুল হকের হোটেল, সিদ্দিকের রুটির দোকান, সাবুর ফিটের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সিদ্দিকের রুটির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে এই ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: নাটোরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্দিকের রুটির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এই অগ্নিকাণ্ডে প্রায় ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৮ কোটি টাকার সম্পদ রক্ষা করা গেছে বলেও জানান এই ফায়ার ফাইটার। 


একাত্তর/জো 

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর