শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৮:৪৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে কাংশা বাজারের পাশে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষক মো. ইমাম হোসেন ওরুফে ফেকাসু (৪৮)। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের গোলাম মোস্তফার ছেলে।

ঘটনার পর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাংশা বাজারের ইমাম হোসেনের সাথে জমিজমা নিয়ে একই এলাকার জব্বার, সুমন, রাজ্জাকসহ কয়েকজনের মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিলো। এরই জেরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইমাম হোসেন কাংশা বাজারে এলে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন লোক তাকে ধাওয়া করেন।

এসময় ইমাম হোসেন বাজারের পাশে একটি ধান ক্ষেতে গিয়ে পালানোর চেষ্টা করলে তারা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপূর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পরপরই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ইমাম হোসেনের মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাকে নিয়ে বাড়ি ফেরা হলো না বগুড়ার রিফাতের

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত ‘নিটসু’ লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ লরিচাপায় শিশু ও নারীসহ অন্তত পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন;...
বিশ্ব নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান 'ব্যালন ডি'অর ফেমানিন ২০২৬' জয় করলেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। সোমবার রাতে লন্ডনের জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর