গান পাউডার, গুলি ও সাত পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৬:১৫ পিএম

রাজশাহীতে এক কেজি গান পাউডার, গুলি ও ম্যাগাজিন এবং সাতটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমান আতিক ও তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুল। 

র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন খবরের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম গান পাউডার, বোমা তৈরির স্প্লিন্টার, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

image


অজ্ঞাত স্থান থেকে জনৈক তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি তাদের এই অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: বাস ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত পাঁচ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতায় এসব অস্ত্র ও বোমা ব্যবহৃত হতো বলে ধারণা করেন র‌্যাব-৫ অধিনায়ক।


একাত্তর/জো

রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর