নারায়ণগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

নারায়ণগঞ্জের শিমড়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) ঢাকামুখী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, মদনপুরের আল-বারাকা হাসপাতালে নিহত হন মামুন মিয়া। ঢামেক হাসপাতালে মৃত ঘোষণা করা হয় অটোচালক আবু হানিফ, যাত্রী নূর উদ্দিন ও অজ্ঞাতনামা সনাতন ধর্মের এক ব্যক্তিকে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত এক যাত্রীকে মদনপুরের আল-বারাকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মামুন মিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। অটোচালকসহ আহত সাতজনকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। 

আরও পড়ুন: কেন্দুয়ায় দুর্বৃত্তদের হাতে কলেজছাত্র খুন

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া চারজনের মধ্যে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। আহত জামাল মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান গুরুতর আহত জামাল মিয়াও। 


একাত্তর/জো 

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর